বিশৃঙ্খলার পর ফের সচল কাবুল বিমানবন্দর

১৭ আগস্ট, ২০২১

ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।

সোমবার একাধিক ছবিতে দেখা যায়, হাজার হাজার আফগান শহর থেকে পালাতে বিমানে ওঠার জন্য মরিয়া হয়ে রানওয়েতে দৌড়চ্ছে। সেখানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। যদিও এটা পরিষ্কার নয় যে তারা পদদলিত হয়ে না কি অন্য কোনো কারণে মারা গেছেন।

পশ্চিমা একজন নিরাপত্তা রক্ষী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি অনেক শান্ত। সোমবার যারা এখানে ছিলেন, তাদের অনেকে বাড়ি ফিরে গেছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, মাঝে মাঝে বিমানবন্দরের দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

সূত্র : বিবিসি