১৮ আগস্ট, ২০২১
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।