কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিতভাবে ব্রীজ নির্মানের প্রতিবাদে মানববন্ধন

২২ আগস্ট, ২০২১

যশোর প্রতিনিধি: অপরিকল্পিতভাবে যশোর ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ দুপুরে ঝিকরগাছার কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রীজের উপর স্বেচ্ছাসেবী সংগঠন ’সেবার’ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান বাবু ,নাগরিক অধিকার আন্দোলন বাংলাদেশের  আহবায়ক মাষ্টার নুর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

বক্তারা দ্রুত অপরিকল্পিত ব্রীজ নির্মান বন্ধ করে পরিকল্পিত নকশায় ব্রীজটি নির্মান করা সহ একটি উড়াল সেতু নির্মানের দাবি জানান।

মানববন্ধনে ঝিকরগাছার সকল সামাজিক সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী অংশগ্রহন করেন।