২৪ আগস্ট, ২০২১
পাবনা প্রতিনিধি:সবজি তুলতে গিয়ে নিখোঁজের দু’দিন পর প্রতিবন্ধী যুবকের লাশ মিলল একটি বিলে। আজ সোমবার পুলিশ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত নিহত রুহুল আমিন (৩০) সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার (২১ আগস্ট) দোপকোলার বিলে ছোট বোনের সাথে সব্জি তুলতে যান রুহুল আমিন। ছোট বোনকে বাড়িতে পাঠিয়ে দিলেও রুহুল আমিন বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ঐ দিন রাতে পবিবারের সদস্যরা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
অবশেষে সোমবার সকালে বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানা, ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।