আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

২৪ আগস্ট, ২০২১

নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার(২৪আগস্ট) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

২৪ আগস্ট নারী নেত্রী আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা।