২৬ আগস্ট, ২০২১
টটেনহ্যামেই থাকছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। আজ তিনি নিজেই এই ঘোষনা দিয়েছেন। এর মধ্য দিয়ে ইংলিশ আন্তর্জাতিক তারকার ম্যানচেস্টার সিটিতে যোগদান নিয়ে চলা সকল জল্পনা কল্পনার অবসান ঘটল।
বুধবার (২৫আগস্ট) এক টুইট বার্তায় কেন বলেন,‘ এই গ্রীষ্মে আমি টটেনহ্যামেই থাকছি। দলটির সফলতার জন্য আমার শতভাগ মনোযোগ থাকবে।
সূত্র: বাসস