জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ছাত্রলীগের শ্রদ্ধা

২৭ আগস্ট, ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ।
আজ শুক্রবার (২৭আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবির কবরে বাংলাদেশ ছাত্রলীগের সভপতি আল নাহিয়ান খাজ জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান।

এ সময়ে বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন ইউনিটের  নেতা কর্মী উপস্থিত ছিলেন।