ছাত্রদলের সাবেক সভাপতিকে ‘তুলে নেয়ার’ অভিযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২১

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নং গেট থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব। রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও।