ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় খাদে বাস, আহত ১০

২২ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।