সুন্দরবনে মাছ ধরার সময় চার জেলে আটক

২৬ সেপ্টেম্বর, ২০২১

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ রবিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু সাঈদ (৪১),একই উপজেলার অন্তবুনিয়া গ্রামের আবুল বাসার গাইন (৪২), মানিক চাঁদ শেখ (৬৩) ও পূর্ব কাটলা গ্রামের আবু তালেব (৫৬)। 
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশনের আগরকৃপা বালাইঝাকি অভয়ারণ্যে ভোর পাঁচ টার দিকে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি নৌকা,জাল ও মাছ ধরার সরঞ্জাম  জব্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।