২৭ সেপ্টেম্বর, ২০২১
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখের উপরে। একই সময়ে মারা গেছেন ৪৭ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
আজ সোমবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৩ কোটি ১৮ লাখ ৮ হাজার ৬৬৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৭ লাখ ৪৭ হাজার ৭২৬ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। আক্রান্তে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকার দেশ ব্রাজিল।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৬০৮ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৭৩১ ডোজ।
উল্লেখ্য,স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী,দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪১৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন।