যশোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান

০৪ অক্টোবর, ২০২১

মুজিব বর্ষ উপলক্ষে যশোর মনিরামপুরের ঢাকুরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয় প্রকল্পের ঘর হত দরিদ্রদের প্রদান করা হয়েছে।

আজ দুপুরে উক্ত এলাকার ২ জন হতদরিদ্র মহিলা জেসমিন ও আছিয়ার কাছে ঘরগুলি হস্তান্তর করেন ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ আলী সরদার। এ সময় আরও উপস্থিত ছিলেন,আওয়ামী নেতা বাবলু সিংহ,জয়ন্ত,ঢাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর জব্বার পেয়েছেন। ঘরগুলি পেয়ে জেসমিন ও আছিয়া খুব খুশী এবং তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।