ঈশ্বরদীর বিভিন্ন কেপিআই পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

০৬ অক্টোবর, ২০২১

পাবনার ঈশ্বরদীতে দু’দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাতটি স্থাপনা পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।মঙ্গলবার ও বুধবার এই দু’দিনে তিনি ঈশ্বরদী উপজেলায় অবস্থিত কেপিআইভূক্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি দেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ, পাকশী রেলওয়ে সদরদপ্তর, জয়নগর জেনারেল পাওয়ার  কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কার্যালয়, ঈশ্বরদী বিমানবন্দর, রেলওয়ে ডিজেল লোকোমোডিভ রানিং  সেডসহ কেপিআইভূক্ত সাতটি স্থাপনার নিরাপত্তা, অবকাঠামো পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ও নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ডিএসবি ইন্সপেক্টর (ইনচার্জ) শেখ মোঃ মোবারক পারভেজসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।