১৪ অক্টোবর, ২০২১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা উপসর্গে তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।