২০ অক্টোবর, ২০২১
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
বুধবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১৬ জন।