আবারও বাড়ছে সংক্রমণ,স্বাস্থ্য ডিজির সতর্কবার্তা

২০ অক্টোবর, ২০২১

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেনে,প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে ফলে  আমাদের সবাইকেই সচেতন হতে হবে ।

আজ বুধবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা দেখেছি যে গত কিছুদিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে, আমাদের সাবধান হওয়ার এটিই সময়। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।