পীরগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় গাজিপুর থেকে ২ জন গ্রেফতার

২৩ অক্টোবর, ২০২১

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রবিউল ইসলাম ও সৈকত মণ্ডল নামের দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের টংগী থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার একটি দল

শনিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গ্রেফতার দুজনের মধ্যে রবিউল ইসলাম ঘটনার অন্যতম হোতা এবং সৈকত মণ্ডল তার সহযোগী। হামলা ও অগ্নিসংযোগের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অপপ্রচার চালায়।  দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।