মমেকে করোনায় তিনজনের মৃত্যু

২৪ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।