মমেকে একদিনে আরও চারজনের মৃত্যু

২৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মুন জানান, করোনা ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন একজন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়।