৩১ অক্টোবর, ২০২১
কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের এনএস রোড হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দেশের রাজনীতিতে জাসদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ছাড়াও অনুষ্ঠানে জাসদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।