০৩ নভেম্বর, ২০২১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই চ্যালেঞ্জ । বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।
আজ বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন মন্ত্রী। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।