সাউথ বাংলা ব্যাংকে নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

০৪ নভেম্বর, ২০২১

সাউথ বাংলা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি মিজানুর রহমান। ব্যাংকটির পরিচালনা পর্ষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় শিল্পপতি মিজানুর রহমানকে নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। মিজানুর রহমান ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। এ ছাড়া তিনি পরিচালনা পর্ষদের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাউথ বাংলা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে আবাসন, গৃহায়ণ, নির্মাণ, শিল্প, গণমাধ্যমসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে মিজানুর রহমানের। তার নেতৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মিজানুর রহমান দেশের বিভিন্ন আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।