২০ নভেম্বর, ২০২১
কুষ্টিয়া প্রকিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর শিশুপার্কে সমগ্র বাংলাদেশের কবিদের নিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। কবিতা উৎসবের পৃষ্ঠপোষকতা করেছেন শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন উপজেল্বা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুল রশিদ চৌধুরী, প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণালয় সাবেক সচিব কাজি আক্তার হোসেন, সাবেক সচিব আল কামাল, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন ও কবি লিটন আব্বাস সহ প্রমুখ।