টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০ নভেম্বর, ২০২১

সফরকারী পাকিস্তানের সাথে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াসে দুপুর ২ টার সময় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ একাদশে নেই পরিবর্তন। অন্যদিকে পাকিস্তান একাদশে পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল চার উইকেটে।  এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করতে চায় পাকিস্তান অধিনায় বাবর আজম।  অন্য দিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প দেখছে না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দল : নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান দল : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফকর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি।