২৬ নভেম্বর, ২০২১
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হচ্ছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ফর্ম কাটানোর পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দল থেকে বাদ পড়েন লিটন দাস। তবে তিনি নিজেকে ফিরে পেলেন সাদা পোশাকে। বাবর আজমদের বিরুদ্ধে ৯৫ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৯তম ওভারে নওমান আলীকে চার মেরে ফিফটি করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান নিজের দশম ফিফটি করলেন। এর দুই ওভার আগে সাজিদ খানকে একটি ছক্কাও মারেন লিটন।