২৭ নভেম্বর, ২০২১
চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে শুরুটা ভালোই করেছে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পাকিস্তনের বিনা উইকেটে সংগ্রহ ১০৪ রান। দুই ওপেনার আবিদ আলি ৬৮ (১১৫) ও আব্দুল্লাহ শফিক ৩৬ (১০৯) রানে অপরাজিত আছে।
দ্বিতীয় দিনের শুরেতে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ অলআউট হয় ৩৩০ রানে। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রানে থামেন। প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি ছয়টি উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেছেন হাসান আলী।