আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

০৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি হচ্ছে আজ। ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে মৈত্রী দিবস পালন করা হবে।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের একটি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়াল্ড এ্যাফের্য়াস (আইসিডব্লিউএ) এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।

সরকার সূত্র জানা গেছে,দিনটি উপলক্ষে আইসিডব্লিউএ এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে দিনটির তাৎপর্য ও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তুলে ধরে একটি ভাষণ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার রাজীত মিত্তের সভাপতিত্বে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।