রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

১১ ডিসেম্বর, ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (১১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৯ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ১০২ গ্রাম হেরোইন ও ১৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।