১৫ ডিসেম্বর, ২০২১
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১২৬৫০ পিস ইয়াবা, ৮৩ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ২৮ কেজি ৩৮০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা রুজু হয়েছে।