২০ ডিসেম্বর, ২০২১
যশোর প্রতিনিধি:যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে একজন চা দোকানির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে শংকরপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাব্বির হোসেন শংকরপুর বাস টার্মিনালের পাশে একটি চায়ের দোকান চালান। দুপুরে তিনি চায়ের দোকানে ছিলেন। এসময় দূর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় সাব্বিরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির হোসেন যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসিন্দা আকবর মিয়ার ছেলে। এই ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি,কাউকে আটক করা হয়নি। মৃত্যুর কারন জানান যায়নি। পুলিশ তদন্ত করছে। লাশ সদর হাসপাতাল মর্গে আছে।