২৮ ডিসেম্বর, ২০২১
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আরো এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গেল।
সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য দিয়েছে।
জিআইএসএআইডি’র তথ্য বলছে , ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।
এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল।