☰
✕

ময়মনসিংহ মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

১৯ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায়  করোনা উপসর্গ নিয়ে  আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জেলায় নতুন করে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২১ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।