২০ জানুয়ারী, ২০২২
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।
এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৩২ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। আর গত ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।