টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা , বরিশালের খেলছেন গেইল

২৪ জানুয়ারী, ২০২২

তারকা বহুল দল নিয়ে টানা দুই ম্যাচ হেরে জয়ের খোঁজে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বরিশালের একাদশে যোগ হয়েছেন ক্রিস গেইল। রোববার ঢাকায় এসে কোভিড টেস্টে নেগেটিভ হয়ে দলে যায়গা করে নিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। একাদশে জায়গা হয়েছে উইকেট-রক্ষক নুরুল হাসান সোহানের।

ফরচুন বরিশাল একাদশ:

নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান (উইকেট রক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ:

তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইশুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।