ব্যাটিংয়ে ঢাকা, একাদশে ফিরলেন মাশরাফি

২৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে সিলেট সানরাইজর্সের বিপক্ষে  টসে হেরে  ব্যাটিং এ মিনিস্টার ঢাকা। এ ম্যাচে মাঠে দিয়ে মাঠে ফিরলেন বাংলাদেশের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা।  তিনি ৪০২ দিন পরে মাঠে ফিরলেন। ২০২০ সালের ১৮ ডিসেম্বর সবশেষ স্বীকৃত ক্রিকেটে খেলেছিলেন মাশরাফি। মাঝে ২০২১ সালে কোনো ম্যাচই খেলা হয়নি তার।

সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাসকিন আহমেদ, লিন্ডল সিমনস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।

মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, ইসুরু উদানা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, হাসান মুরাদ।