☰
✕

যশোরে আরও ২১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

২৭ জানুয়ারী, ২০২২

গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ২১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ %। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন।করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন ৩৪জন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি ১৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। মৃত ব্যক্তির নাম আতিয়ার(২৮),সে চৌগাছা উপজেলার রুস্তমপুরের বাসিন্দা বদিয়ারের ছেলে।সে গত ২৫ জানুয়ারী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।