সাতক্ষীরা মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু

২৮ জানুয়ারী, ২০২২

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এসময় র‌্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৫৯ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৪৩ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন ও উপসর্গে ৭৮৮ জন মারা গেছেন।