রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন

০৬ ফেব্রুয়ারি, ২০২২

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেবাবার দুপুরে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আরকেডিআর টাওয়ারের ১০ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : ইউএনবি