০৭ ফেব্রুয়ারি, ২০২২
ময়মনসিংহে পথ শিশুদেও মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।নগরীরর শুকতারা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল তারেক স্মৃতি অডিটরিয়ামে পথ শিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিকরন করেন জাতীয় মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, শুকতারা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিকলীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উম্মে তাবাস্সুম শুকতারা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় অর্ধশত পথ শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
শৈত্য প্রবাহের এই সময়ে শিশুদের মাঝে কম্বল বিতরনকালে শুকতারা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিকলীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উম্মে তাবাস্সুম শুকতারা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ইকরামুল হক টিটুর উৎসাহ উদ্দীপনায় ও অনুপ্রেরনায় পথ শিশুদের নিয়ে কাজ করছি। শীতবস্ত্র বিতরন ছাড়াও ঈদ সামগ্রী বিতরন সহ পথ শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের এ পদক্ষেপ অব্যাহত থাকবে।