১৪ ফেব্রুয়ারি, ২০২২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১১৭৯০ পিস ইয়াবা, এক কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০.৯০ গ্রাম আইস ও এক শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের হয়েছে।