করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫১

২১ ফেব্রুয়ারি, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জনের শরীরে।এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। শনাক্তের হার ৬.৯৪ শতাংশ।

এর আগে রোববার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের শরীরে।