আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২২ ফেব্রুয়ারি, ২০২২

টি আই তারেক(যশোর): মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।

২১ শে ফেব্রুয়ারি কুয়াশাচ্ছন্ন সকালে প্রফাতফেরী সহকারে যশোর শহরের গরীবশাহ রোডে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সরকারি বিধি নিষেধ মেনে শহিদ বেদিতে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মীর মুয়ীদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারি সচিব কুমার সুব্রত বসাক, কলেজের স্টাফ শহিদুল ইসলাম।

এদিন যশোর জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, যশোর মেডিকেল কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে।

বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শ্রেণি পেশার মানুষ প্রফাতফেরী সহকারে শহীদ মিনারে উপস্থিত হন। শিশুদেরকেও দেখা যায় হাতে ফুল নিয়ে শহিদ মিনারে আসতে।