২৩ ফেব্রুয়ারি, ২০২২
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি এক বার্তায় দলকে অভিনন্দন জানান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় উপহার দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।