হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২২

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হওয়ার  পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে  মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

এর আগে প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ও দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাসের ১৩৬ রানের ইনিংস ও মুশফিকুর রহীম ৮৬ রানের ইনিংসের ভরে ৩০৭ রানের বড় টার্গেট দিয়ে ৮৮ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তান দল : হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক।