টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৮ ফেব্রুয়ারি, ২০২২

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে  টস জিতেছে  ব্যাটিংযের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। 

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে আছে। বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন না হলেও এক পরিবর্তন নিয়ে আজকের ম্যাচে ফিরতে মরিয়া সফরকারীরা। দলে ঢুকেছেন গুলবাদিন নাইব। বাদ পড়েছেন ফরিদ আহমেদ।

বাংলাদেশ দল : লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমনা।