লিটনের হাফ সেঞ্চুরি

২৮ ফেব্রুয়ারি, ২০২২

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরকারী আফগানিস্তানকে হোয়াটওয়াশ করার লক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ১৩৬ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর তৃতীয় ম্যাচেও হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছে ওপেনার লিটন কুমার দাস।    

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সতর্ক শুরু করে বাংলাদেশ। দু'জনে দেখে শুনেই খেলছিলেন এই দুই ওপেনার। আগের দুম্যাচে ফারুকির বলে  আউট হওয়া তামিম সেই ফারুকির ১১তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান।

প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ  ২ উইকেট হারিয়ে ২৪ ওভারে ১১২ রান। লিটন ৬০ ও মুশফিক  ৪ রানে অপরাজিত আছে।