জাতীয় ভোটার দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী

০২ মার্চ, ২০২২

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার এই শ্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকালে বিভাগীয়  কমিশনার কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ভোটার দিবসের র‌্যালী বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস  বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন। এসময় ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন,আ লিক নির্বাচন কর্মকর্তা মোহাম্দ মাহবুব আলম শাহ ,অতিরক্তি আ লিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, পুলিশ সুপার সৈয়দ হারুন  অর রশিদ,জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সরোয়ার জাহান,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা,মোঃ মোজাম্মেল হক ও নির্বচান কর্মকতা হোসনে আরা তাসু প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‌্যালীটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে আ লিক নির্বাচন অফিস প্রাঙ্গণে গিয়ে গিয়ে শেষ হয়। সেখানে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদের নিব্ধনকার্যক্রম উদ্বোধন করা হয়। পরে আ লিক নির্বাচন অফিস হল রুমে জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকাভুক্তির পাশাপাশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রও প্রদান করে থাকে,আঠারো বৎসরের উর্ধ্বে সকল নাগরিকের ছবি ও আঙ্গুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটার ভিত্তিক ডাটাবেইজ নির্বাচন কমিশন প্রস্তুত করছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যাক্তির সঠিক পরিচয় যাচাই করে সকল সরকারী চাকরিজীবীর বেতন,পেনশন,মুক্তিযোদ্ধা,বয়স্ক ও বিধবা ভাতা প্রদানসহ বিভিন্ন রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হেেচ্ছ।

 মুজিব বর্ষের বছরে অনুষ্ঠিতব্য এবারের জাতীয় ভোটার দিবস বিশেষ ভাবে তাৎপর্যময়। জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এবং প্রতিনিধি নির্বাচনের জন্য একজন নাগরিককে অবশ্যই ভোটার হতে হবে । র‌্যালী ও আলোচনা সভায় আ লিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়,জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা,বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।