০৭ মার্চ, ২০২২
রাজধানীর মতিঝিলের ৫৩ মতিঝিল, মডার্ন ম্যানসনের ১৫ তলা ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা গিয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিস এ খবর পায়। এরপর বাহিনীটির তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
এ অবস্থায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়।