০৭ মার্চ, ২০২২
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।এদের মধ্যে অন্তত ২৫ টি শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।
তবে জাতিসংঘ বলছে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।'
সূত্র: বিবিসি