☰
✕

কাউন্সিল অব ইউরোপ আর নেই রাশিয়া

১১ মার্চ, ২০২২

 ইউরোপের মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান। খবর বিবিসির। 

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন নয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে তারা এমনও অভিযোগ তুলেছে যে তারা কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিচ্ছে।